বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, এই বিএনপিতে কোন মাদকের স্থান থাকবে না। এই বিএনপিতে থাকবে সাধারণ মানুষের সেবা ও শিক্ষা। সেই বিএনপির কর্মকাণ্ড আমাদের এখন থেকেই শুরু করতে হবে। তা করতে হলে আমাদের অনেক কিছুর পরিবর্তন আনতে হবে। যেমন- আমাদের নৈতিক পরিবর্তন। আওয়ামী লীগ যা করেছে আমাদের তা করা যাবে না। গত ১৭ বছরে আপনারা বুঝেছেন। বিএনপি জনগণের বন্ধু হিসেবে পরিণত হয়েছে। আগামী দিনেও আমাদের কস্ট করে জনগণের সেবা করতে হবে। এই ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি এবং মহিলা দলের যেসকল মা বোনেরা আছেন, আপনারা ঘরে ঘরে গিয়ে মানুষের দুঃখ কস্টের কথা জানবেন। এসকল কথাগুলোও আমাদের নেতৃবৃন্দদের জানাবেন।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামপুর ইউনিয়নের ছেট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, গত ১৫ বছরে সৈরাচারী সরকার যে পরিমান লুটপাট করেছে তার একটি হচ্ছে- এই জায়গাটি হচ্ছে লুটপাটের খ্যাতি। যেমন একটি ইউনিয়নে দেখা গেল ৫০টি টিউবওয়েল আসছে, দুই একটি টিউবওয়েল বসিয়ে বাকীগুলো তারা ভাগাভাগি করে নিয়ে গেছে। সেই কাজ কাজ বিএনপি করবে না ইনশাআল্লাহ। তিনি বলেন, যেই ঘরে আওয়ামী লীগ একজন বিএনপি একজন আছে তার কোন প্রাধান্য হবে না বিএনপিতে। তার ভাই ও চাচারা যখন অত্যাচার করেছে বিএনপির উপরে, তখন আমাদের নেতাকর্মীদের পাশে এসে দাঁড়ায় না। এই হাইব্রিড নেতাদের আমাদের কোন প্রয়োজন নাই। এটা তারেক রহমানের নির্দেশ।
তিনি বলেন, প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আপনাদের ব্যাপারে যাতে বিন্দু পরিমাণ কোন বিচার না আসে। কেউ যদি আপনাদের পায়ে পারা দেয়, তাদেরকে ভাই বলে সম্বোধন করে আপনারা সরে যাবেন। বিএনপি অঙ্গ সংগঠনের যে যে কমিটি এখনো হয়না, সেই কমিটিগুলো উপজেলা সভাপতি সেক্রেটারীর সাথে কথা বলে সুন্দরভাবে করে নিবেন। ছাত্রের বাইরে ছাত্রদলের কোন কমিটি হবে না। প্রত্যেকটা ওয়ার্ড কমিটিকে আমাদের ব্যাপক শক্তিশালী করতে হবে। জনগণকে সাথে নিয়ে আমাদের কর্মী ভাইয়েরা নির্বাচন করবেন। আমরা কি কারনে এই ১৫ বছরে কস্ট করেছি কারন একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটি ভোট হবে। একটি সুন্দর সমাজ তৈরি করতে হলে বাংলাদেশে মা বোনদের ভূমিকা অনেক বেশী। রামপুর ইউনিয়নের মাদক কারবারী যারা আছে তারা শ্রীঘরে সহসাই যাবেন। চিন্তার কোন কারন নাই। আপানারা মাদক কারবারি যাকেই দেখবেন তাকে ধরে থানায় ফোন করবেন প্রশাসন এসে নিয়ে যাবে। কাউকে কোন গায়ে হাত দিবেন না। আপনাদের সন্তানদের দিকে লক্ষ রাখবেন, কেউ যেন কেন মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং এর সাথে জড়িত না হতে পারে।
ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো. তালিম পাঠানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজালাল মিশন। ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দ্বীন মোহাম্মদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর খান, সহ-সভাপতি এডভোকেট জাকির হোসেন ফয়সাল, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী, উপজেলা বিএনপির সহ সভাপতি জাকির হোসেন তালুকদার প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল কাদির বেপারী, উপজেলা বিএনপির সহ সভাপতি আবু তাহের খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সাগর, তাফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, দপ্তর সম্পাদক মো: আবু ইউসুফ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম নজু, সদস্য সচিব আব্দুল মান্নান খান কাজল, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, রামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মানিক মুন্সি, তারেক হোসেন বিপ্লব, আব্দুর কাদির মিজি, ওমর ফারুক খোকা, সুমন পাটওয়ারী পাখি, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, সহ সভাপতি আবু হানিফ কাকন, উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক খান পারভেজ, রামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জুলহাস বেপারী, সাধারণ সম্পাদক কাউসার পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল রাজা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল মেহেদী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সহ চাঁদপুর জেলা, সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎসজীবি দলের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
এদিকে উক্ত মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় রামপুর ইউনিয়ন বিএনপি, মহিলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎসজীবি দলের নেতাকর্মী ও সমর্থকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ইউনিয়ন বিএনপি’র আহবায়ক তালিম পাঠান ও সদস্য সচিব দ্বীন মোহাম্মদ।

মাসুদ হোসেন