প্রকাশের সময়: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ । ৯:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

১৬ বছর শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচারী সরকার : এহসানুল হক মিলন

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, বৈষ্যমবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান জি জেনারেশন বাংলাদেশকে স্বৈরশাসক থেকে এ দেশকে পুনরায় স্বাধীন করেছে। বিগত ১৬ বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিলো না। ওই সময় নির্বাচন কমিশনার আইন থাকা সত্বেও তারা আইনের প্রয়োগ করেনি,ফলে সাধারন মানুষের ভোটের অধিকার ছিলো না। ২০০১ সালে বেগম খালেদা জিয়া আমাকে শিক্ষাপ্রতি মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি করে আমি নকলমুক্ত বাংলাদেশ গড়ে ছিলাম। বিনিময়ে আওয়ামীলীগ স্বৈরাচারী শাসন আমলে হামলা মামলার শিকার হয়েছি। ওই শিক্ষা ব্যবস্থাকে বিগত ১৬ বছর শিক্ষা খাতকে স্বৈরাচারী আমলে ধ্বংস করে দিয়েছে।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ দোষরা ইসকন সংগঠনকে ব্যবহার করে বাংলাদেশ একটি অস্থিশীল অবস্থা তৈরী করার পাঁয়তারা করছে। বিএনপি আগামী নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং দেশ সুন্দরভাবে দেশ পরিচালনা করবে। কোন সন্ত্রাসী ও চাঁদাবাজ এই কচুয়াতে আর থাকবে না। আগামী ৫০ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আর ক্ষমতা আসবে না জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।

তিনি গতকাল শনিবার (৩০ নভেম্বর) বিকেলে আশেক আলী খান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে কাদলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

কাদলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো.রফিকুল ইসলাম বাচ্ছু মাস্টারের সভাপতিত্বে ইউনিয়ন যুব দলের সভাপতি মো. সোহেল আহমেদ ও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল কাহার মজুমদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবি, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন,সাবেক সাধারন সম্পাদক শাহ জালাল প্রধান,যুগ্ম-সাধারন সম্পাদক ইউসুফ মিয়াজী, মাসুদ এলাহী সুভাষ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-ত্রান বিষয়ক সম্পাদক শিল্পি আক্তার, বিএনপির নেতা জান্নাতুল আলমগীর, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান তামীম, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার,সাধারন সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটওয়ারী, জাতীয়তাবাদী ছাত্র আইন ফোরামের কেন্দ্রীয় কমিটির আহবায়ক এম.আবু ফয়েজ, যুগ্ম-সাধারন সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুব দলের সভাপতি আ: সালাম শান্ত, সাধারন সম্পাদক হাবীব উন নবী সুমন, পৌর যুব দলের সভাপতি সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক কাজী ফরহাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, পৌর ছাত্র দলের সভাপতি শরিফুল ইসলাম সহ ইউনিয়ন সহ-সমন্বয়ক সোহেল তানভীর প্রমুখ।

এসময় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী এবং দলীয় সমর্থকগন উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন