প্রকাশের সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪ । ৯:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সোহেল খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

এ ঘটনায় ইমরান খান নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

আহত ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার বিকেলে শহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল বালুথুবা পশ্চিম ইউনিয়নের শেখদী গ্রামের আনোয়ার খানের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিল। আহত ইমরান একই এলাকার মৃত লিটন খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সোহেল ও ইমরান মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এসময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সোহেল নিহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে আমরা চাঁদপুর সরকারি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। দুর্ঘটনায় সোহেল খান নামে এক যুবক নিহত হয়। আর গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মরদেহ এখনো সরকারি হাসপাতালে রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন