প্রকাশের সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ । ৬:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৬ জন প্রান্তিক চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর সেচ প্রকল্পের আওতাধীন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৬জন প্রান্তিক চাষির মাঝে দেশিয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলা পরিষদের সামনে প্রত্যেক চাষীর হাতে ১০ কেজি করে মাছের পোনা তুলেদেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

চাঁদপুর জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক প্রিয়াঙ্কা দাস, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ইলিশ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, জাতীয় মৎস্যজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তছলিম বেপারী এ সময় উপস্থিত ছিলেন।

সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, চলতি বছর অতিবৃষ্টিতে জলাবদ্ধতা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের জন্য ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় এসব পোনা মাছ বিতরণ করা হয়। প্রত্যেক চাষীকে ১০ কেজি করে রুই, কাতল ও মৃগেল মাছের পোনা প্রদান করা হয়। সর্বমোট বিতরণ হয় ১ হাজার ৬০ কেজি পোনা মাছ।

তিনি আরো বলেন, পুরো জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ হচ্ছে। সদর উপজেলায় ‘চাঁদপুর সেচ প্রকল্প’ এলাকার বাগাদী, বালিয়া ও চান্দ্রা ইউনিয়নের চাষীদের মাঝে পোনা বিতরণ করা হয়েছে।

এসব চাষীদের মধ্যে উল্লেখ্যযোগ্য নারী মৎস্য চাষীও রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন