প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ । ২:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের বালিথুবায় কাঁঠেরপুল ভাঙার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন

প্রেস বিজ্ঞপ্তি
গত ২৮ নভেম্বর চাঁদপুরের কয়েকটি স্থানীয় দৈনিক পত্রিকা ও নিউজ পোর্টালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে সংরক্ষিত ইউপি সদস্যের বিরুদ্ধে জনগণের যাতায়াতের কাঁঠেরপুল ভেঙে দেওয়ার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য হাসিনা বেগম।
মিডিয়ায় দেওয়া এক বক্তব্যে ইউপি সদস্য হাসিনা বেগম বলেন, বালিথুবা বাজারের পূর্ব মাথায় ওয়াপদা খালের পাশে আমাদের পৈত্রিক সম্পত্তি রয়েছে। সেখানে আমার চাচা মোজাম্মেল হোসেন দোকান ঘর নির্মান করে ভোগ দখল করে আসছে। চাচা দীর্ঘদিন প্রবাসে থাকে। সে সুবাদে আমি মাঝে মধ্যে খোঁজ খবর নেই। দোকান ঘরের পাশের খালি জায়গা থাকায় ওয়াপদা খালের উপর স্থানীয় হাছান ভূঁইয়া ও তাঁর পরিবারের সদস্যরা অতিদ্রুত সময়ে বাজারে আসার জন্য একটি কাঁঠেরপুল নির্মান করে এবং তারা ওই কাঁঠেরপুল ব্যবহার করে পায়ে হেঁটে বাজারে আসা যাওয়া করে।
আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে চাঁদপুরে বসবাস করে আসছি। গত ২৮ নভেম্বর কাঁঠেরপুলটি ভেঙে যাওয়ার খবরটি আমি বিভিন্ন মাধ্যমে শুনতে পাই। কিন্তু তারা এ দায় আমার উপর ছাপিয়ে দিতে বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। এই কাঁঠেরপুলের প্রায় ১’শ ফুট দক্ষিণ পাশে সরকারি পাকা রাস্তা রয়েছে এবং উত্তর পাশে প্রায় ৪-৫’শ ফুটের মাথায় ওয়াপদা খালের উপর একটি পাকা ব্রিজ রয়েছে। যা দিয়ে তারা বিভিন্ন পরিবহন নিয়ে বাড়িতে যাতায়াত করে আসছে।
তিনি আরও বলেন, ২০১৬ সাধারণ মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রথম বার ইউপি সদস্য নির্বাচিত হই। ৫ বছর মানুষের আস্থা অর্জন করে ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে পুনরায় ইউপি সদস্য নির্বাচিত হয়ে অদ্যাবধি সুনামের সহিত জনগণের দেওয়া দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছি। ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন কালে কতেক নিন্দুক ঈর্ষান্বিত হয়ে আমার সুনাম সুখ্যাতি নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। আমি ঘটনার তীব্র ও প্রতিবাদ জানাই এবং ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন