প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ । ৭:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের খালাসে ছেংগারচর মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল 

মনিরুল ইসলাম মনির
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষ থেকে ছেংগারচর পৌর এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।
বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রধান, ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জল ফরাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগরসহ আরো অনেকে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন