প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ । ৯:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার পথ প্রদর্শক এক্সিম ব্যাংক : জামায়াতে আমীর মোস্তফা কামাল

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম ব্যাংক) অব বাংলাদেশ পিএলসি গ্রাহক সমাবেশ -২০২৪  অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় শাহরাস্তি পৌরশহরের ঠাকুর বাজার এক্সিম ব্যাংক শাখার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
ওই ব্যাংকের সেকেন্ড অফিসার মো: আ: কাদেরের সঞ্চালনায় ভাইস প্রেসিডেন্ট ম্যানেজার ঠাকুর বাজার এক্সিম ব্যাংক শাখার আবু সাঈদ মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো: মোস্তফা কামাল।
তিনি বক্তব্য বলেন, এক্সিম ব্যাংক শাহরাস্তি উপজেলার প্রথম প্রাইভেট ব্যাংক। এটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিশ্বস্ততার সহিত গ্রাহক সেবা নিশ্চিত করে আসছে।সম্প্রতি দেশব্যাপী নানামুখী সমস্যার দরুন আর্থিক প্রতিষ্ঠানগুলো খানিকটা সংকটে পড়ে।
যেটির ঢেউ এই ব্যাংকটির মধ্য আছড়ে পড়ে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক এর  দৃঢ় পদক্ষেপে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এ ব্যাংকটি পূর্বের ন্যায় গ্রাহক সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। তাই আপনারা পূর্বের ন্যায় এ আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ এক্সিম ব্যাংকে সুদ মুক্ত সেবা গ্রহণ করে ঈমান এবং আমলি জিন্দেগির সুরক্ষা নিশ্চিত করতে পারেন।
এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর কর্মকর্তা মো: তোফায়েল আহমেদ শেখ, উপজেলা বিএনপির যুগ্ন- সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পল্লী বিদ্যু সমিতির ডিজিএম মো: মোবারক হোসেন, মেহের ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহ-কারী অধ্যাপক ওহেদ উদ্দিন,  ফটিকখিরা এস এ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, গণমাধ্যম কর্মী, পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতির সভাপতি মোঃ মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল এন্টারপ্রাইজের মো: মহিন  উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ কাজী জাহাঙ্গীর আলম, চান্দ্রা শিক্ষিত বেকার সমিতির ম্যানেজার কবির হোসেন,
মনুমিয়া এতিমখানা শাহরাস্তির শিরিন সুলতানা, ব্যবসায়ী শিবলু, মডেল উবির শিক্ষক জহিরুল ইসলাম, মেরিন ইঞ্জিনিয়ার মোঃ ফিরোজ আলম, জাপান ইলেকট্রনিকসের সত্ত্বাধিকারি মো:  নুরুজ্জামান বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এক্সিম ব্যাংক ম্যানেজার আবু সাঈদ মোঃ হারুনুর রশিদ  স্বাগত এবং সমাপনী বক্তব্য বলেন, এই ব্যাংকটি সৃষ্টির পর থেকে ব্যাংকিং ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন এনে প্রতিষ্ঠিত ব্যাংক হিসেবে গ্রাহক সেবা নিশ্চিত করে আসছে। আপনারা সে সেবার অংশীদার। এটি সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতা এবং আমানতের কারণে। কিছুদিন পূর্বে দেশে অর্থনীতির ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বিরাজ করছিল। বাংলাদেশ ব্যাংকের দৃঢ় পদক্ষেপে সকল আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আপনাদের প্রিয় ব্যাংকটি ষোল আনা ঘুরে দাঁড়িয়েছে। আপনারা পূর্বের ন্যায় জমা ও উত্তোলন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন।
বর্তমানে গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় লোভনীয় প্রোডাক্ট চালু করেছে ব্যাংক।
তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
ওই সময় ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী, গ্রাহক, বিশিষ্ট জন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যাংকের স্বপক্ষে যুক্তি দেখিয়ে বক্তব্য প্রদান করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন