প্রকাশের সময়: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ । ১২:৩২ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে (৫-ডিসেম্বর ) দিবসটি উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহীম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।
ওই সময় সরকারি নীতিমালার আলোকে দিবসটি উদযাপনে বিশদ আলোচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সভাপতির বক্তব্য দিবস উদযাপনের কমিটির সংশ্লিষ্টদের দায়িত্ব বন্টনের বিষয়টি নিশ্চিত করেন।
ওই সময় উপস্থিত সকলেই মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করেন। দিবসটি উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন সকলেই।
ওই সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, জামায়েত ইসলামী আমির মোহাম্মদ মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির,বর্তমান সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া।
এছাড়া শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার, উপজেলা প্রশাসনের শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা: অচিন্ত্য কুমার চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী সৌরভ দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ মাকসুদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আশরাফ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া, উপজেলা সহকারি প্রোগ্রামার মোহাম্মদ শাহজাহান, খাদ্য গুদামের প্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুজিবুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোতালেব খান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন, আনসার ভিডিপি কর্মকর্তা তুলুসি দেবনাথ, সাবেক যুবদলের সভাপতি মোঃ সাইফুল করিম মিনার, সাংবাদিক মোঃ মাসুদ রানা, চিতোষী পশ্চিম ইউপির চেয়ারম্যান মো: জুবায়েদ কবির বাহাদুর, সূচিপাড়া দক্ষিণের মোহাম্মদ মাহতাব উদ্দিন হেলাল, সুচিপাড়া উত্তরের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ লিটন, টামটা উত্তরের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জী, টামটা দক্ষিনের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম মানিক, রায়শ্রী দক্ষিণের চেয়ারম্যান ডা: মোঃ আব্দুর রাজ্জাক, রায়শ্রী উত্তরের চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন মুসু, মেহের দক্ষিনের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিনসহ মুক্তিযোদ্ধা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন