শাহরাস্তিতে মামলায় দন্ডপ্রাপ্ত আসামি সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায় এসআই মো: আল আমিন ভূঁইয়া,মোঃ মনিরুল হক, মোঃ ইউনুছ সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এতে উপজেলার চিতোষী পূর্ব ইউপির মনিপুর গ্রামের নোয়া বাড়ীর গোলাফ রহমানের পুত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোঃ হাসানকে আটক করে। পৌরসভার ভাটনিখোলা জমার্দ্দার বাড়ির মৃত আলী মিয়ার পুত্র
মো: নুর হোসেন (২৮) জিআর নং-৩৪৩/২০২২ এর পরোয়ানাভুক্ত মামলায় আটক করে। একই সঙ্গে নারী ও শিশু মামলায়য়য় চাঁদপুরের কচুয়া উপজেলার রসুলপুর (মিয়াজী বাড়ীর) খাজা উদ্দিনের পুত্র মোঃ বিল্লাল হোসেন (৫০) কাকৈরতলা এলাকা থেকে আটক করা হয়। পরে উক্ত আসামীদেরকে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মোঃ মাসুদ রানা