প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪ । ১২:২০ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এক সাথে তিন সন্তান জন্ম দিলেন গৃহবধূ

প্রিয় চাঁদপুর ডেস্ক

চাঁদপুরের মতলব উত্তরে এক সাথে ৩ সন্তানের জন্ম দিয়েছেন ২৩ বছর বয়সি মাহিনুর আক্তার নামে এক গৃহবধূ।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার ছেংগারচর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।

মাহিনুর আক্তার কলাকান্দা গ্রামের মো. খবির হোসেনের স্ত্রী।

নবজাতকদের মধ্যে দুটি কন্যা ও একটি ছেলে সন্তান রয়েছে। এর আগেও তার একটি ছেলে সন্তান রয়েছে।

ছেংগারচর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মকবুল হোসেন মুকুল বলেন, নবজাতক ও তাদের মা সুস্থ রয়েছেন। তারপরও তারা হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুমনা আক্তার জানান, প্রসব বেদনা শুরু হলে মাহিনুর আক্তারকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার গর্ভে তিনটি বাচ্চা রয়েছে বলে জানান। ওইদিন রাতে হাসপাতালে অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।

গৃহবধূর স্বামী মো. খবির হোসেন জানান, আল্লাহ একসঙ্গে তিনটি বাচ্চার বাবা বানিয়েছেন। এতে আমি অনেক খুশি। কৃষিকাজের ওপর চলে আমার সংসার। সরকারিভাবে কোনো সহযোগিতা পেলে পরিবারের ওপর চাপ কমবে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা জানান, এ বিষয়ে বিস্তারিত খবর নিয়ে সহযোগিতার ব্যবস্থা করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন