প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ । ৪:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির সব নেতাদের স্বাগত জানিয়ে সুজাতপুর বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) উপজেলার সুজাতপুর বাজারে এই মিছিল হয়। মিছিলটি মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের মতলব উত্তর উপজেলার শ্রমিক দলের দায়িত্ব দেওয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল হয়েছে।
তারা আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যৈষ্ঠ পুত্র ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা তানভীর হুদার নেতৃত্বে বৈষম্যহীন মতলব গড়তে আমরা ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করে যাব।
আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল বাশার ছগির, সহ-সভাপতি সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউসুফ আখন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সরকার রিংকু, সাবেক ইউপি সদস্য আবু সায়েম, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজি, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যা, পৌর যুবদলের সাবেক যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম, বিএনপি নেতা আ. কাদের, আ. আজিজ, যুবদল নেতা ইকবাল হোসেন গাজী, হাসানুল কিবরিয়া তপন, জিলানী খান, মো. শাহাদাত হোসেন, গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রদল নেতা নাদিম ভূঁইয়া, সাদ্দাম হোসেন, তানজিল প্রধান, শরিফ হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন