প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ । ৪:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির
“দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য নিয়ে সোমবার(৯ডিসেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা, দুপ্রকের নেতৃবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য পেশার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

মতলব উত্তর উপজেলা চত্তরে র‌্যালী বের করা হয়। পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি(তদন্ত)প্রদীপ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, ছেংগারচর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)বেনজীর আহমেদ, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবু্ আলম লাভলু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য একেএম তাজুল ইসলাম, উপজেলা স্কাউটের সম্পাদক আক্তার হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি বন্ধে মানুষের মাঝে সচেতনতা আরো বাড়াতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্নীতি আমাদের সমাজে বড় ধরণের একটি ব্যাধি হিসেবে কাজ করছে। যার ফলে সমাজ তথা রাষ্ট্র আগাতে পাড়ছেনা।এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। নৈতিকতা বিবর্জিত জীবনই দুর্নীতি মুক্ত বাংলাদেশের অন্তরায়। তাই তরুণদের মাধ্যমে এর প্রতিরোধ গড়ে তোলা খুবই জরুরী।

বক্তারা আরো বলেন, নতুন প্রজন্মকে প্রাথমিক পর্যায় থেকেই দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে হবে। প্রাথমিক পর্যায়ে এর কুফল সম্পর্কে সচেতন করা গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সহজ হবে। এ সময় বক্তারা দুর্নীতি রোধে আরো বেশী বেশী করে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের উপরও জোর দেন।

বক্তারা আরো বলেন, জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। সে হিসেবে এবার ২২তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন