প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ । ৪:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিশ্ব মানবাধিকার দিবসে চাঁদপুর জেলা ছাত্রদলের মানববন্ধন

সাইদ হোসেন অপু চৌধুরী

গুমের শিকার নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে চাঁদপুর জেলা ছাত্রদল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশে যে সকল গুম, হত্যা ও নির্যাতন করেছে তা আন্তর্জাতিক মহলে উপস্থাপন করে এর সুষ্ঠু বিচার করতে হবে। আওয়ামীলীগ যখন-তখন তারা বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুন করছে। দেশে কোনো মানবাধিকার নেই। কারাগারে একদিকে ধারণক্ষমতার চেয়ে বেশী বন্দীকে অমানবিকভাবে রাখা হয়েছে। অনেকেই কারাগারে মানবেতর জীবনযাপন করছে।

শুধু গণগ্রেফতারই নয়, রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতে প্রতিহিংসামূলক মামলায় বিরোধী মতের নেতৃবৃন্দের বিরুদ্ধে নিম্ন আদালতে ন্যায়ভ্রষ্ট ফরমায়েসী রায়ে সাজা প্রদান করেছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বিরোধীমতের নেতাকর্মীদের গুপ্তহত্যার মতো নৃশংসতা হত্যাযজ্ঞ চালিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা।

এ সময় চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিল, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল গাজী বক্তব্য রাখেন।

চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন মুন্সী, চাঁদপুর পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন, সিনিয়র সহ-সভাপতি মাসুদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিহাদ হোসেন সহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন