বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ০৮ ডিসেম্বর গত রোববার কমিটি ঘোষণার এই তথ্য জানানো হয়।
এতে ২৪ জনকে সহ-সভাপতি, ২৪ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ জনকে সাংগঠনিক সম্পাদক (সাংগঠনিক বিভাগ ভিত্তিক) ৩২ জনকে সম্পাদকীয় পদে, ১৭ জনকে সহ- সম্পাদকীয় পদে, ৮ জনকে সদস্য করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে একজনকে পদায়ন করা হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সেখানে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয় বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয় নাজমুল হাসান।
সদ্যপ্রকাশিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক দায়িত্ব পেয়েছেন চাঁদপুর শাহারাস্তি উপজেলার সাইফুল ইসলাম বীর।
সাইফুল ইসলাম বীর শাহারাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড পরানপুর গ্রামের মোঃ ওজুদ মিয়ার মেজো ছেলে।
সাইফুল ইসলাম বীর জানান, মোরা শিক্ষার আলোয় আলোকিত হবো, অধিকার আদায়ে স্বোচ্চার। মোরা প্রগতির পথে অগ্রগামী হবো, নির্ভীক বাঁধাহীন দুর্বার। ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্মলাভ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ (Bangladesh Students Rights Council-BSRC)।
কোটা সংস্কার আন্দোলনের পরের বছর, ২০১৯ সালে ২৮ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি ও সমাজসেবা সম্পাদক পদে জয়লাভের পর ফ্যাসিবাদের আমলে শিক্ষার্থী তথা গণমানুষের অধিকার আদায়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হয়ে ওঠে গণমানুষের কণ্ঠস্বর। শিক্ষা, অধিকার, প্রগতির মূলমন্ত্রকে ধারণ করে দলীয় দাসত্ব ও লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির বাইরে, পেশীশক্তি ও কালোটাকা মুক্ত সুস্থ ধারার ছাত্ররাজনীতির মাধ্যমে ক্যাম্পাসের সুন্দর পরিবেশ ও আগামীর সৃজনশীল, প্রগতিশীল নেতৃত্ব তৈরিতে কাজ করছে বাংলাদেশ ছাত্র অধিকার পরঅধিকার পরিষদ। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছে। পাশাপাশি দল, মত, নির্বিশেষে এ দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে জেলা, উপজেলা, মহানগর, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের গর্বিত সদস্য হোন, রাষ্ট্র পুর্নগঠনে অংশ নিন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে যোগ দিন।

প্রেস বিজ্ঞপ্তি