প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ । ৫:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নিখোঁজের চার দিন পর কচুয়ায় হাত-পা বা’ধা যুবকের লা”শ উ’দ্ধা’র

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের চার দিন পর বিতারা ইউনিয়নের গোগড়ার বিলের মাছের প্রজেক্ট থেকে হাত-পা বাধা অবস্থায় আতিক মজুমদার (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে তার লাশ উদ্ধার করে চাঁদপুরের মর্গে প্রেরন করা হয়।

নিহত ওই যুবক উপজেলার বজুরী খোলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মজুমদারের ছেলে।

পরিবারিক ও থানা সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে গোগড়ার বিলে পানি সেচের কাজ করেন আতিক মজুমদার। ৯ ডিসেম্বর ছোট ডিঙ্গি নৌকা যোগে সেচ মেশিন সহ প্রজেক্টের পশ্চিম পাশে আসার সময় নিখোঁজ হয় সে। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া না গেলে বুধবার কচুয়া থানায় নিখোঁজের সাধারন ডায়েরী করা হয়, যার নং- ৫৩৮।

পরে ওই বিলে বৃহস্পতিবার মাছের প্রজেক্টে তার লাশ ভাসমান অবস্থা দেখতে পায় স্থানীয় লোকজন।

নিহত আতিক মজুমদারের বাবা সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন জানান, আতিক কয়েক দিন ধরে পানি সেচের কাজ করে আসছিল। মেশিন আনতে গিয়ে আমার ছেলে নিখোঁজ হয়। আমার ছেলেকে কে বা কাহারা হত্যা করে সেচ মেশিনের সাথে পানিতে ডুবিয়ে রাখে। আমি ছেলে হত্যাকারীর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী জানাই।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, বৃহস্পতিবার গোগড়ার বিল থেকে আতিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করা হয়েছে। তদন্তক্রমে মৃত্যুর রহস্য উদঘাটন ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন