শাহরাস্তিতে পানিতে ডুবে মাহাদী হাসান নামে ২বছরের এক শিশুর করন মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেহের দক্ষিণ ইউপি’র ভোলদিঘী গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি ওই গ্রামের ওমান প্রবাসী মোঃ হাসান আহমেদ ও রুমা বেগম দম্পতির একমাত্র পুত্র সন্তান মাহাদী।
নিহতর শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ওইদিন সকালে শিশু মাহাদি তার নিজ বাড়ির বসতঘরের আঙ্গিনার সামনে খেলাধুলা করছিল।
একসময় সে পরিবারের সদস্যদের দৃষ্টির আড়াল গিয়ে হারিয়ে যায়।
কিছু সময় অতিক্রান্ত হতেই মা রুমা শিশু মাহাদীকে সমগ্র বাড়ি খুঁজে ভেড়ায়।
ওই সময় মা রুমা তার সন্তানকে না পেয়ে আত্মচিৎকার শুরু করে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বাড়ির সামনের পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।
এরপর স্বজনরা দ্রুত শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করে।
উল্লেখ্য,ওই পরিবারের খাদিজা আক্তার (১৪) ও সুমাইয়া আক্তার(১০) নামের আরোও ২টি কন্যা সন্তান রয়েছে।
মাহাদি ছিল ওই পরিবারের একমাত্র বংশের প্রদীপ।
শিশুটির অকাল মৃত্যুতে ওই পরিবারসহ সমগ্র গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মোঃ মাসুদ রানা