প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ । ৭:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মজুমদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের সাবেক সভাপতি, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রশিদ মজুমদার ইন্তেকাল করেছেন।(ইন্না ইলায়হি —— রাজিউন)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২ ছেলে, ৪ মেয়ে, স্ত্রী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য  গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা বৃহস্পতিবার বাদ মাগরিব ঘিলাতলী ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাবৃন্দসহ এলাকার সর্বস্তরের মুসলমানগণ অংশ গ্রহণ করেন।
জানাজার পূর্বে বিকেলে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি জাবেদ হোসেন চৌধুরী ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. সালেহ আহম্মদের নেতৃত্বে মতলব থানার একটি ফোর্স বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রশিদ মজুমদারকে গার্ড অব অনার প্রদান করেন।
মরহুম বজলুর রশিদ মজুমদার নারায়ণপুর পৌরসভার ১৫২নং বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ঘিলাতলী ফাজিল মাদরাসার গভর্নিং বডির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রের সাথে জড়িত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন