প্রকাশের সময়: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ । ৮:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করছে : এডিশনাল অ্যাটর্নি জেনারেল

মনিরুল ইসলাম মনির
বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও এডিশনাল অ্যাটর্নি জেনারেল এডভোকেট মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, বিএনপি সবসময় মানুষ এবং সমাজের কল্যাণের জন্য কাজ করছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মরহুম হাজি আব্দুল রব মোল্লার ১ম মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভায় প্রধান অতিথি’র বক্তব্য এ কথাগুলো বলেছেন।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট ফজলুল হক সরকার হান্নান, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, বিএনপি’র নেতা মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এডভোকেট এস এম মফিজুল ইসলাম সরকার, ঢাকা তেজগাঁও থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান কবির, পৌর যুবদলের আহবায়ক উজ্জল ফরাজি, এডভোকেট আবুল কালাম আজাদসহ স্হানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন