হাইমচর উপজেলার ৩ নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নে ৮ নং ওয়ার্ড বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে ৮ নং ওয়ার্ড বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ই ডিসেম্বর বিকাল ৩ টায় উপজেলার ৩৪ নং সিফাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম মেজরের পরিচালনায় আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন ,বিএনপি একটি শান্তির সংগঠন। আমরা বিএনপির সংগঠন করি বিদায় অনেক ত্যাগ ও নির্যাতন সহ্য করতে হয়েছে। এই সারিতে যারা বসে আছে প্রত্যেকেই ১৭ বছরে কয়েক বার কারাদণ্ডীত হয়েছি।আপনারা আমাদের সাথে থাকলে যত কষ্টই হবে আমরা গনতন্ত্র ফিরিয়ে আনা পর্যন্ত মাঠে থাকবো।আপনারা কেও ঘরে থাকতে পারেননা,কিন্তু আমরা আ’লীগকে কোনো মামলা দেইনি এমনিতে তারা আজ নিজেই পালাতক ।
এই দল মানুষের দুঃখ কষ্ট বুঝার মতো সংগঠন। গত ১৭ টি বছর আমরা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে পেয়েছি।আমরা মানিক ভাইকে হাইমচর ও চাঁদপুর এমপি হিসেবে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে বসে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।আপনারা সবাই সচ্চার থাকবেন, তাহলেই দেশ ও জাতীর কোনো ক্ষতি করতে পারবেনা।
যৌথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান শেখ,যুগ্ম সম্পাদক প্রভাষক হারুনর রশীদ,সরদার আবু তাহের, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মোঃ বিল্লাল হোসেন আখন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান আখন, সেচ্চাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ বোরহান উদ্দিন জুটন, ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু,কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আহসান হাবিব, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হুমায়ুন কবির লিটনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড়ের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, ওলামাদল সহ অন্যান সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মোঃ সাজ্জাদ হোসেন রনি