প্রকাশের সময়: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ । ৮:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি
মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে মসজিদের রাস্তা প্রশস্থকরণের স্বার্থে গাছ কর্তনকে কেন্দ্র করে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পূর্ব হানিরপাড় নয়াবাড়ী মসজিদ কমিটি ও গ্রামবাসী।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে পূর্ব হানিরপাড় নয়াবাড়ী মসজিদ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হানিরপাড় নয়াবাড়ী মসজিদ কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক।
এ সময় হানিরপাড় নয়াবাড়ী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন, কোষাধ্যক্ষ কবির হোসেন’সহ গ্রামের প্রায় শতাধীক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে হানিরপাড় নয়াবাড়ী মসজিদ কমিটির সভাপতি আবু বকর জানান, গত ৬ই ডিসেম্বর পবিত্র জুম্মার দিনে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উপস্থিতিতে মসজিদের চলাচলের রাস্তা প্রশস্থকরণের স্বার্থে ২টি গাছ কর্তনের সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত গ্রহণকালে রেহান উদ্দিন, সাইফুদ্দীন, নাছির উদ্দিন ও হালিম গৃহিত সিদ্ধান্তে আপত্তি জানান। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
বাকবিতণ্ডাকে কেন্দ্র করে উল্লেখিত রেহান উদ্দিনের স্ত্রী খাদিজা বেগম ৭ জনকে বিবাদী করে চাঁদপুর কোর্টে মামলা দায়ের করেন এবং স্থানীয় কিছু পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়। এরই প্রেক্ষিতে মসজিদ কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ আয়োজনের মাধ্যমে মামলা প্রত্যাহার ও সঠিক সংবাদ পরিবেশেনের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন