বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, আদর্শের ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী তৎকালীন সরকার কিংবা আওয়ামী লীগের সঙ্গে আপস করেনি। জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা যুক্তির ভিত্তিতে আমাদের আদর্শ তুলে ধরে বাংলাদেশে ইসলামী সমাজ কায়েম করব।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। কাউকে চাঁদাবাজি করতে দেব না। এটি বন্ধ হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে না। ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়। রাজনীতি এবং চাঁদাবাজি জীবিকা নির্বাহের জন্য হবে না। রাজনীতি হবে মানুষের মুক্তি এবং অধিকার প্রতিষ্ঠার জন্য। জামায়াতে ইসলাম রাজনীতিকে মনে করে ইবাদত। মানুষের সেবা ও কল্যাণ করা হচ্ছে ইবাদত। মানুষ এখন জামায়াতে ইসলামীর আদর্শের দিকে তাকিয়ে আছে।
জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে ইসলামীর প্রতি মানুষের অনেক আশা-প্রত্যাশা। তাদের এই প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের সকলকে সংগঠনের দাওয়াত ও ইসলামের বানী পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে, তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র আসছে। তারা বিভিন্ন চেহারায় আসার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বাংলাদেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রতিবেশী আগ্রাসন শক্তি আমাদের কিছুই করতে পারবে না। আমরা বলেছি দেশের স্বার্থে পতিত স্বৈরাচারী দল ছাড়া সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলার আমীর মাওলানা মুহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ জসিম উদীন এর পরিচালনায় চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী সাবেক আমির মাওলানা আঃ রহিম পাটওয়ারী, নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর শহর শাখার জামায়াতে ইসলামীর আমির এডভোকেট শাহজাহান খাঁন, হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আবদুল হক।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী আবু জাফর সাদেক, সাইফুর রহমান আশ্রাফী, উপজেলা শ্রমিকল্যাণ ফেডারেশান সভাপতি হাফিজ আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাইমচর উপজেলা সভাপতি আজমীর হোসেন তারেক।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন উপজেলা জামায়াতে ইসলামীর মাওলানা মুজিবুর রহমান গাজী।

মোঃ সাজ্জাদ হোসেন রনি