মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি গ্রামের ব্যবসায়ী এসএম সেলিম রেজার পিতা মো. নুরুল ইসলাম (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। শনিবার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক-১০টা মিনিটের সময় ঢাকাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ২ পুত্র, ২ কন্যা সন্তান ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (১৫ ডিসেম্বর) ঢাকায় প্রথম জানাজা ওইদিন বাদ যোহর মমরুজকান্দি ঈদগাঁ মাঠে দ্বিতীয় জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমের চাচা বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম, ও এডভোকেট আক্তারুজ্জামান আক্তার।
মরহুমের বড় ছেলে এসএম সেলিম রেজা জানাজায় আগত সকলের উদ্দেশ্যে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থণা করেন।
এই সময়ে মরহুমের ছোট ছেলে সাইফুল ইসলাম পিতার জন্য সকলের নিকট দোয়া চান। জানাজা নামাজ পড়ান মরহুমের ভাতিজা হাফেজ মাওলানা জুয়েল রানা এবং দোয়া পরিচালানা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা জামাল।

মনিরুল ইসলাম মনির