প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ । ১২:০১ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর চট্টগ্রাম আঞ্চলিক চাঁদপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ১০ ডিসেম্বর কার্যনির্বাহী পরিষদের আলোচনা সভার মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইমদাদুল হক ও সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁঞা সাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

এতে চট্টগ্রাম আঞ্চলিক চাঁদপুর জেলা কমিটির আহবায়ক মনোনীত হন, মতলব নায়ের গাও অনলাইন প্রোপাইটর মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক শাহরাস্তির আর আর এফ অনলাইনের প্রোপাইটর রাজিব।

আহবায়ক কমিটির অন্যারা হলেন, সদস্য সচিব চাঁদপুর সদরের এস এম ইন্টারনেট নেটওয়ার্কের প্রোপাইটর মোঃ নাজির হোসেন।

সদস্য চাঁদপুর সদরের টাইমস কমিনিউকেশনের প্রোপাইটর আছমা ইব্রাহিম এবং সদস্য ফরিদগঞ্জের একতা নেটের প্রোপাইটর মোঃ হাসান পাটওয়ারী।

জানা যায়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ২০২৪-২০২৬ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদ সভার সিদ্ধান্ত মোতাবেক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আগামী তিন মাসের মেয়াদকালে চাঁদপুর জেলার আইএসপিএবির আঞ্চলিক জেলা আহবায়ক কমিটি নিম্নোক্তভাবে গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন