প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ । ৫:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বালু উত্তোলনকালে বাল্কহেড, ড্রেজারসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১০ টি বাল্কহেড, ১টি ড্রেজারসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার রাত ১১ টা থেকে পরদিন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার  দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর বুধবার রাত ১১ ঘটিকা হতে ১৯ ডিসেম্বর দুপুর পর্যন্ত  ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে  অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজার, ১০ টি বাল্কহেডসহ ৩৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটককৃত দুষ্কৃতিকারীদেরকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর সদর থানা নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন