প্রকাশের সময়: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ । ৭:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঘুরতে গিয়ে কফিনে ফিরল রাশেদ, বাঁধ ভাঙল স্ত্রীর কান্না

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাশেদ গাজী (২৭)।

গত শনিবার রাতে সমুদ্র সৈকত থেকে ফেরার পথে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওভার টেকিং করতে গিয়ে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে রাশেদ নিহত হয়।

তিনি উপজেলার গোহট গ্রামের গাজী বাড়ির আব্দুর রবের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে রাশেদ সবার বড়।

তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

তিনি রহিমানগর বাজারের স্টীল ব্যবসায়ী।

নিহত রাশেদ গাজীর সফর সঙ্গী বন্ধু ইমরান জানান, আমরা ১১ বন্ধু ৬ মোটর সাইকেল যোগে গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বান্দরবন ও ২০ ডিসেম্বর কক্সবাজার রাত্রি যাপন করে পরদিন ২১ ডিসেম্বর শনিবার দুপুরে
হোটেল ছেড়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা দিয়ে রাত ৮টায় চট্রগ্রামের সীতাকুণ্ড এলাকায় পৌছলে সে দুর্ঘটনায় কবলে পড়ে ঘটনাস্থলে মারা যায়।

ওই মোটরসাইকেলের অপর আরোহী তার ভাগিনা সাব্বির (১৭) ভাগ্যক্রমে বেঁচে যায়।

আজ রোববার সকালে তার গ্রামের বাড়ি রহিমানগরে লাশ নিয়ে আসলে বন্ধুবান্ধব নিকট আত্মীয় স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। বার বার মূর্ছা যাচ্ছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও বাবা মা। বাদ
জোহর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন