ফরিদগঞ্জে অস্বচ্ছল নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২২ ডিসেম্বর রোববার ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে আলহাজ্ব এম. এ. হান্নান শিক্ষা ও মানবকল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ফরিদগঞ্জ পৌরসভা বিএনপির’ আহবায়ক আমানত গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মঞ্জিল হোসেন, মজিবুর রহমান দুলাল, আব্দুল খালেক পাটওয়ারী, পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, পৌরসভার সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, উপজেলা যুবদল সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌরসভা যুবদল সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ হোসেন পাটওয়ারী প্রমুখ।

এস. এম ইকবাল