প্রকাশের সময়: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ । ৩:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রবাসীর অভিযোগে বন্ধ হলো ফরিদগঞ্জের ওয়াপদা খাল থেকে অবৈধভাবে মাছ ধরা

সাইদ হোসেন অপু চৌধুরী

ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া বাজারের পশ্চিম দিকে ওয়াপদা খাল থেকে এলাকার একটি চক্র মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে সেচ করে।

এর ফলে খাল সংলগ্ন রাস্তায় ভাঙন দেখা দেয়। এলাকাবাসীর পক্ষ থেকে গ্রীস প্রবাসী রাজু পাটওয়ারী চাঁদপুর জেলা প্রশাসক এবং ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন সরেজমিন পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায় এবং তাৎক্ষণিকভাবে সেচ কাজ বন্ধ করে।

প্রবাসীর অভিযোগের ভিত্তিতে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন এবং চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অভিযোগকারী প্রবাসী রাজু পাটওয়ারী বলেন, এলাকার একটি চক্র ওয়াপদা খালের ৩ কিলোমিটার অংশে বাধ দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সেচ করছিল, ফলে খাল সংলগ্ন রাস্তায় ভাঙন দেখা দেয়।

এলাকাবাসীর পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) এবং ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে আমি বিষয়টি অবগত করি। তারা অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে সেচ কাজ বন্ধ করেন এবং বাঁধ কাটার ব্যবস্থা করেন। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আমি এলাকাবাসীর পক্ষ থেকে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে কেউ যেন অবৈধভাবে বাঁধ দিয়ে সেচ করতে না পারে সেজন্য প্রশাসনকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন