প্রকাশের সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ । ১০:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুর ইউনিয়ন তাঁতীদলের কমিটি গঠনকল্পে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতীদলের কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ছোট সুন্দর বাজারস্থ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন তাঁতীদলের প্রস্তাবিত আহবায়ক মহসিন গাজী।
প্রস্তাবিত সদস্য সচিব মানিক হোসেন মিজির পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাড. জাকির হোসেন ফয়সাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি জাকির হোসেন তালুকদার, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য আবুল কালাম, চাঁদপুর জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন প্রধানীয়া, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাসনাত, ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা যুবদলের সদস্য সচিব লুৎফুর রহমান, চাঁদপুর সদর উপজেলা তাঁতীদলের আহবায়ক শাহজালাল দেওয়ান। এসময় আরো বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এম আই খলিল, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদল নেতা মোরশেদ আলম বাহাদুর পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন আকাশ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তরা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চায়, স্বাধীনভাবে কথা বলতে চায়। এর কোনটিই গত ১৬ বছরে পারেনি। আওয়ামী লীগ সরকার বড় বড় মেগা প্রজেক্ট দেখিয়ে নেতাদের পকেট বারি করেছে। সে টাকা দেশে রাখে নাই, বিদেশে পাচার করেছে।
বক্তারা আরো বলেন, রাষ্ট্র কাটামো মেরামতে যে ৩১ দফা তারেক রহমান ঘোষণা করেছে তা শুধু বিএনপি কিংবা নির্দিষ্ট কোন সংগঠন বা দলের জন্য নয়। এই ৩১ দফা আগামীর নতুন বাংলাদেশকে মেরামত করতে তারেক রহমানের এই ঘোষণা। আমরা যদি তা বাস্তবায়ন করতে পারি তাহলে এর ফল ভোগ করতে পারবে বাংলাদেশের জনগণ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী দ্বীন মোহাম্মদ, সাবেক সভাপতি কবির হোসেন সর্দার সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদলের বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকগণ। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় ছোট সুন্দর বাজারে লিফলেট বিতরণ করেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত সভায় ৫নং রামপুর ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক হিসেবে মোঃ মহসিন গাজী ও সদস্য সচিব হিসেবে মানিক হোসেন মিজির নাম প্রস্তাবনা করা হয়েছে। খুব শীগ্রই তা অনুমোদন করা হবে বলে জানা যায়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন