প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪ । ৫:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে চাঁদপুরের দুইজন নিহত

নিজস্ব প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আকিজ গ্রুপের একটি নির্মাণাধীন ফ্যাক্টরিতে কাজ করার সময় গ্যাস লাইন বিস্ফোরণে নিহত চার শ্রমিকের দুজনের বাড়িই চাঁদপুরে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

পরিচয় নিশ্চিত হওয়া চাঁদপুরের দুই শ্রমিক হলেন— মিজান গাজী ও মাহফুজ।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার ডুবাঐ এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা নির্মাণ করছে। সকাল ৯টার দিকে গ্যাস সাব-স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে প্রকৌশলীসহ দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেটে নেওয়ার পথে আরও দুজন নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়। ওসমানী মেডিকেলে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন