চাঁদপুর জেলা জজ আদালতের অধীনে বিভিন্ন আদালতের নিয়োগ সংক্রান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে।
৪ জনুয়ারি শনিবার নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল ।
জেলা জজ আদালতের অধীনে বিভিন্ন আদালত ও দপ্তরে স্টেনোগ্রাফার, স্টেনেটাইপিস্ট, অফিস সহকারী, কাম কম্পিউটার অপারেটর, লাইব্রেরী সহকারী, জারি কারক এবং অফিস সহায়ক পদে চলমান নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশনা প্রস্তাবিত করা হয়েছে।
জেলা জজ আদালতের নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য়য় আদালতের বিচারক সৈয়দ তফাজ্জল হোসেন হিরু স্বাক্ষরিত এক পত্রে এই নিয়োগ দেয়া কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানা যায়।

আদালত প্রতিবেদক