প্রকাশের সময়: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ । ২:০৩ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে শীতবস্ত্র দিল জাফর বিন মোহাম্মদ আল পাটওয়ারী ফাউন্ডেশন

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষদের মাঝে প্রতি বছরের ন্যায় এবছরও শীত বস্ত্র বিতরণ করেছে জাফর বিন মোহাম্মদ আল পাটওয়ারী ফাউন্ডেশন।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া সংলগ্ন টাহরখিল পাটওয়ারী বাড়িতে আড়াই শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
মরহুম জাফর পাটওয়ারীর সহধর্মিণী খন্দকার সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাতকানিয়ার যুগ্ম জেলা জজ মোঃ দেলোয়ার হোসেন।
ফাউন্ডেশনের সদস্য মোঃ আফজাল পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভার্সেটাইলো গ্রুপের চেয়ারম্যান ড. কামরুল আহসান, সাবেক ইউপি সদস্য মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, বিশিষ্ট সমাজসেবক মোঃ বাবুল পাটওয়ারী, অভিজিৎ দাস, দিল আফরোজ, সাদিয়া পাটওয়ারী ও সাদেক পাটওয়ারী সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। বক্তারা আরো বলেন, মরহুম মোঃ জাফর পাটওয়ারী ছিলেন এই এলাকার গর্ব। তার  নামেই একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন স্ত্রী- সন্তানরা। আর ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর অত্র এলাকা সহ আশপাশের এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ব্যাপক পরিসরে ইফতার মাহফিল, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা সহ সামাজিক ও মানবিক কাজে ভূমিকা রেখে চলছেন। গ্রামের অসহায় মানুষদের জন্য এ প্রতিষ্ঠান আগামীতেও কাজ করবে।
আমরা উক্ত ফাউন্ডেশনটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন