প্রকাশের সময়: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ । ২:২৭ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সমলয়ে বোরো ধান চাষের উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ায় সমলয়ে বোরো ধান চাষের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে কচুয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলার প্রসন্নকাপ গ্রামের মাঠে রাইস প্লান্টারের মাধ্যমে চারা রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এসময় তিনি বলেন,প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে সমলয় চাষ। বিভিন্ন সমস্যা ও সংকট থেকে সুরক্ষা দিতে কচুয়ায় কৃষকদের মধ্যে সমলয়ে চাষাবাদ ধানের চারা রোপণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সমলয় পদ্ধতির মাধ্যমে ৫০ একর জমিতে ৭২ জন কৃষক বোরো ধান চাষ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠান ও কৃষক সমাবেশে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ওসমান গনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আবু তাহের, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন জানান, সমলয় চাষাবাদ মুলত একই মাঠে একই সময়ে একই জাতের ধান চাষ, ধানের বীজ বপন, চাষাবাদ ও ধান কাটার পদ্ধতি।

কচুয়ায় সমলয়ে বোরো ধান চাষাবাদের কৃষক সমাবেশে বক্তব্য প্রদান করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সমলয়ে সকল কৃষক সমান তালে ধান রোপণ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত যাবতীয় কাজ করে থাকেন। সমলয় পদ্ধতিতে ধানের বীজ প্লাস্টিকের ট্রেতে বপন করা হয়। এ আবাদ পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতি ও মাড়াই মেশিন ব্যবহার করা যায়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আব্দুল হালিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শম্ভুনাথ দাস,অমল চন্দ্র সরকার, ফারুকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেনসহ প্রমুখ।

অনুষ্ঠানে কৃষক প্রতিনিধি মাওলানা শাখাওয়াত হোসেন বলেন, সমলয় চাষাবাদ পদ্ধতিতে আবাদ করে কৃষকের লোকসান কমে গেছে। ধান রোপণের খরচও কমেছে। রাইস প্লান্টার মেশিন দিয়ে ধান রোপণ করায় শ্রমিক খরচ সাশ্রয় হয়েছে। সকল চাষী একই সঙ্গেএকই পদ্ধতিতে ধানের আবাদ করে থাকি। সমলয় পদ্ধতিতে আবাদ করায় কৃষক উপকৃত হচ্ছে। এতে আমাদের ধানের উৎপাদন বেড়েছে। জমিতে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার না করেই আমরা চাষাবাদ পদ্ধতি শিখেছি। সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়।

একইদিন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রসন্নকাপ গ্রামে ১শত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন