প্রকাশের সময়: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ । ৯:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

শনিবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই কম্বল বিতরন করেন। এইদিন সাচার, বিতারা,পাথৈর,দেবপুর,পালাখাল, রহিমানগর, কড়ইয়া সহ ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২ হাজার শীতার্তদের মাঝে কম্বল দেওয়া হয়।

এসময় ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান সহ সবাইকে শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসা উচিত।

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

বিতরণকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত,উপজেলা কৃষি কর্মকর্তা মো.মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপার ভাইজর মোহাম্মদ সোহেল রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন