চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৪ ও ৬নং ওয়ার্ডে দ্বি বার্ষিক সম্মেলনের মাধ্যমে বিএনপির কমিটি গঠন করা হয়েছে।
গত ১৮ ডিসেম্বর বুধবার ও ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ভিন্ন ভিন্ন সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে গত ১৮ ডিসেম্বর বুধবার ইউনিয়নের পশ্চিম বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে ৪নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন।
ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলনে উপস্থিত সকলের প্রস্তাবনায় আলমগীর সরকারকে সভাপতি এবং কবির হোসেন মালকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
এদিকে পরদিন ১৯ ডিসেম্বর ইউনিয়নের বাকরা নূরানী মাদ্রাসা মাঠে আয়োজিত ৬নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতি পদে মোঃ রহিম খান ও সাধারণ সম্পাদক পদে মোঃ মহসীন বকাউলকে নির্বাচিত করা হয়।
উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মমিন তালুকদারের পরিচালনায় উক্ত সম্মেলন গুলোতে ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়নের ৪ ও ৬নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম অনুমোদন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মোঃ মমিন তালুকদার।

নিজস্ব প্রতিনিধি