প্রকাশের সময়: বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ । ৫:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ভূমি সহকারী কর্মকর্তা নূরুল আলমের অবসরকালীন বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির টামটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী নুরুল আলমের চাকুরী থেকে অবসরকালীন বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৯ জানুয়ারী বুধবার দুপুর আড়াইটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবসরকালীন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্রেষ্ট সন্মাননা ও উপহার সামগ্রী তুলে দেন উপজেলা সহকারী( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মো: আমজাদ হোসেন ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, চাকুরীকালীন সময়ে কাজী নুরুল আলম অত্যান্ত দক্ষতার সহিত তার উপর অর্পিত দায়িত্ব সঠিক ও সাবলীল ভাবে পালন করেছেন। তার রেখে যাওয়া কর্ম গুলোর মাধ্যমে মানুষ চিরদিন তাকে স্বরনে রাখবে। আমার জানামতে তিনি একজন সৎ, ন্যায়নিষ্ট ও নির্ভীক ভূমি কর্মকর্তা ছিলেন। অবসরকালীন সময়টা যেন আনন্দময় ও সুখকর হয় মহান আল্লাহর নিকট এ দোয়া প্রার্থনা করছি।

এ সময় তার সহকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ভূমি অফিসার্স কল্যান সমিতির সভাপতি, কেন্দ্রীয় ও চট্রগ্রাম বিভাগীয় নির্বাহী সদস্য ও শাহাপুর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো: আবদুল মান্নান মিয়া, শাহরাস্তি পৌর ও মেহার দক্ষিন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: হাবিব উল্ল্যাহ, উপ-সহকারী ভূমি কর্মকর্তা সৈয়দ মনির হোসেন, টামটা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সমীর রজ্ঞন বর্ধন, সূচীপাড়া উওর ও দক্ষিন ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আবদুল করিম ভুইঁয়া, শাহাপুর কাচারী বাড়ী ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, চিতোষী পশ্চিম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো: জামশেদ আলম, প্রসন্নপুর ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো: আনোয়ার হোসেন ও চিতোষী পূর্ব ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো: মাছুম বিল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সহকারী মো: কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও ভূমি অফিসার্স কল্যান সমিতির পর্ক্ষ থেকে ক্রেষ্ট ও সন্মাননা উপহার সামগ্রী প্রদান করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন