প্রকাশের সময়: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ । ৬:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় নারীসহ আহত-৪

নিজস্ব প্রতিনিধি

কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হওয়ার অভিযোগ উঠেছে।

আহতরা হলেন, মোসা আমেনা বেগম, আহসান উল্লাহ্ (৩০), সাহিদুল (২৮) মাইনউদ্দিন (২৫)।

রবিবার সকালে নাহারা গ্রামে বাদীর জায়গায় উপরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কচুয়া থানায় আহতদের বোন আমেনা বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।

কচুয়া থানায় অভিযোগ সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামের আঃ বারেক ও শাহিন গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে বাদী আমেনা গংদের।

এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। সম্প্রতি আঃ বারেক পিতা: কালা মিয়া, শাহিন পিতা: আঃ বারেক, আরজা বেগম গংরা ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমাদের দখলীয় জমি দখল করার চেষ্টা করে। আমি এবং আমার ভাইগণ প্রতিবাদ করলে আমাদের উপর অর্তকিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। এবং আমার সাহিদুল ভাইয়ের উপর দা দিয়ে কোপ মেরে মারাত্মক রক্তাক্ত জখম করে। আমাদের ডাক চিৎকারে বাড়ির আসে পাশের লোকজন ছুটে এসে আমাদেরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপতালে রেফার করে।

স্থানীয়রা জানায়, আঃ বারেক গংদের সাথে দীর্ঘদিন যাবৎ বাদী মোসা আমেনা বেগমের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয় ভাবে সমাধান করে দিলে আঃ বারেক গংরা সমাধান এসে পরবর্তীতে তাদের পরিবারের উৎশৃংখল কারনে ঝামেলা সৃষ্টি হয়।

এব্যাপারে বিবাদী আঃ বারেক গংদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগোযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া পাওয়া যায়নি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন