প্রকাশের সময়: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ । ১:০৬ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে সহায়ক হবে : ইউএনও ইয়াসির আরাফাত 

মোঃ মাসুদ রানা
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগীতায় তারুণ্যের উৎসব-২০২৫ এর উদ্ভাবন ও জনমুখীবাংলাদেশ গঠনে প্রতিভা অন্বেষণে কুইজ, রচনা, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা  স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নিজ মেহের মডেল পাইলট উবি’র চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আশরাফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত।
ওই কার্যক্রমের শুভ উদ্বোধন করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা শিক্ষার্থীরা গ্রন্থগত বিদ্যার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এতে তোমাদের সৃজনশীল শিক্ষার বিকাশ সহায়ক হবে।একই সঙ্গে তিনি শিক্ষার্থীদেরকে পাঠ গ্রহন কার্যক্রমে মনোযোগ মনোনিবেশ করারও গুরুত্ব আরোপ করেন।
পরিশেষে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
ওই সময় এতে সার্বিক সহযোগিতা করে উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার সোহেল রানা, নিজমেহের মডেল উবির প্রধান শিক্ষক মোঃ আযাদ হোসেন, চিতোষী ডিগ্রী কলেজের অধ্যাপক আবু সাঈদ, সুচিপাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদের, মৎস্য সম্প্রসারণ অফিসার মোঃ ফারুক আহমেদ, নিজ মেহের সপ্রাবির প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক  আক্তার হোসেন, মোঃ সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
উল্লেখ্য, ওই প্রতিযোগিতায় চারটি কলেজ, ৯ টি বিদ্যালয়, ২টি মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শিক্ষার্থীরা বিতর্ক, চিত্রাংকন এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ওই তারুণ্যের উৎসব-২০২৫ এর উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে প্রতিভা অন্বেষণে প্রতিযোগিতায় বাস্তবায়নে প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, গণমাধ্যম কর্মী  এ সময় উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন