মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যর এডহক কমিটিতে মোঃ ফয়সাল খন্দকারকে সদস্য (ছাত্র প্রতিনিধি) হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মতলবের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়া, সেই সাথে ব্যক্তিগতভাবে সব সময় উপজেলা ক্রীড়া সংস্থাকে সকল কাজে সহযোগিতা করার আশা ও প্রত্যাশা ব্যক্ত করেন ফয়সাল খন্দকার।
এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

মোজাম্মেল প্রধান হাসিব