চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনের মাধ্যমে ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জসিম উদ্দিন বকাউল।
গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত ৫নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে উপস্থিত সকলের প্রস্তাবনায় মোঃ জসিম উদ্দিন বকাউলকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মমিন তালুকদারের পরিচালনায় উক্ত সম্মেলনে ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ইউনিয়নের উক্ত ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বকাউলের নাম অনুমোদন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মোঃ মমিন তালুকদার।

নিজস্ব প্রতিনিধি