প্রকাশের সময়: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ । ৯:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি টামটা দক্ষিনে বিএনপির কর্মী সম্মেলন ও কমিটি গঠন

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওর্য়াডের কর্মী সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে।
রবিবার রাতে টামটা দক্ষিন ইউপির ৯ নং ওয়ার্ডের বিএনপির আয়োজনে পদ্মার পাড় এলাকায় দলীয় কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সুত্র জানায়, ওইদিন রাতে বিএনপি নেতা বিল্লাল হোসেন সিকদারের সভাপতিত্বে ভার্চুয়ালি এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে সম্মেলন পরিচালনা করেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণি।
অন্যান্যর মধ্যে অতিথি ছিলেন, পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব হাছান বাবলু, পৌরসভা বিএনপির যুবদলের আহবায়ক জাকির হোসেন নয়ন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ।
যুবনেতা আ: মমিন শিকদার, মিজান,সাগর, সাত্তার, কাজী নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, মুকবুল হোসেন, সেলিম, আজাদ ভুঁইয়া, আরিফ।
উল্লেখ, ওই সম্মেলনে উপস্থিত কর্মী সমর্থকদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন অব: বিডিআর বিল্লাল হোসেন সিকদার, দুলাল মুন্সী সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক  সম্পাদক শরিফ পাটওয়ারী।
পরবর্তীতে নির্বাচিত কমিটি ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন