প্রকাশের সময়: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ । ৬:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

মতলবে গাছের নিচে পড়ে ব্যবসায়ীর মৃ ত্যু

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছের নীচে পড়ে মোঃ জামাল আখন (৫৫) নামের এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল৷ ১১টায় উপজেলার সিপাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ জামাল আখন ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের সাইদ আখনের ছেলে ।
স্থানীয়রা জানান, মোঃ জামাল আখন গাছ কেনা-বেচার ব্যবসা করতেন। সে সিপাহীকান্দি গ্রামের মোজ্জামেল হাজারী কাছ থেকে গাছ ক্রয় করে। ঘটনার দিন সকালে গাছ কাটার শ্রমিক নিয়ে তার কিনে রাখা মেহগনি গাছ কাটতে যায়। গাছ কাটা অবস্থায় রশি দিয়ে টান দিলে গাছ তার উপড়ে পড়লে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কৌশিক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।
মতলব উত্তর থানার অফিসার্স ইনচার্জ মোঃ রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন