চাঁদপুরের মতলব দক্ষিণে নিজস্ব অর্থায়নে একটি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে শহীদ মিনারটি নির্মাণ কাজের উদ্বোধন করেন শহীদ মিনার নির্মাণের উদ্যোগক্তা উপজেলার দক্ষিণ নাগদা গ্রামের বিশিষ্ট শিল্পপতি ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পরিচালক আলহাজ¦ নুরুল ইসলাম প্রধান।
জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ১৮৭নং দক্ষিণ নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিশাল জায়গাজুড়ে মাঠ। কিন্তু দীর্ঘদিন সেখানে শহীদ মিনার নির্মাণের দাবি ছিল শিক্ষক-শিক্ষার্থীদের। অবশেষে স্বাধীনতার ৫০ বছর পর নির্মিত হতে যাচ্ছে ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের সমাধীস্থল শহীদ মিনার। এতে শিক্ষক-শিক্ষার্থী সবাই আনন্দিত। পাশাপাশি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ থেকে এমন মহতী উদ্যোগের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসি নুরুল ইসলাম প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানান।
শহীদ মিনার নির্মাণের উদ্যোগক্তা আলহাজ¦ নুরুল ইসলাম প্রধান বলেন, বাঙালি জাতীয় চেতনার ভিত্তিভূমি হলো আমাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়। আমাদের নিজস্বতার, সংগ্রামের, গৌরবময় ইতিহাসের প্রতীক শহিদ মিনার। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমাদের সংস্কৃতি তুলে ধরতে আমার নিজস্ব অর্থায়নে এই শহিদ মিনার নির্মাণ হতে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক গিয়াসউদ্দিন প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার, ইউপি সদস্য মো. খোকন দেওয়ানজী, সমাজসেবক স্বপন দেওয়ানজী, মাহবুবুর রহমান প্রধানসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা। শহীদ মিনারটি নির্মাণ কাজের সার্বক্ষনিক তত্ত্বাবধায়নে থাকবেন দক্ষিণ নাগদা মানবিক সংগঠনের সদস্যরা।

মোজাম্মেল প্রধান হাসিব