প্রকাশের সময়: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ । ১০:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে গেটের তালা কেটে মোটরসাইকেল চুরি, সিসি ক্যামেরার ধরা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর শহরের ঘোষপাড়ায় কলাপ সিবল গেইটের তালা কেটে কৌশলে পালসার ব্র্যান্ডের এন ১৬০ সিসি কালো রঙ্গের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর চক্র।  রাতে বাড়ির ছাদে উঠে দীর্ঘ সময় অবস্থান করার পর অবশেষে ভোরে মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার ফুটেছে চুরির ঘটনা ধরা পড়ে।

এই ঘটনায় মোটরসাইকেলের মালিক শুভা শীস ঘোষ বাদী হয়ে চাঁদপুর মডেল থানা একটি অভিযোগ দায়ের করেন। সিসি ক্যামেরার ফুটেছে দেখা যায় অজ্ঞাতনামা চোর একাই রাত সাড়ে ১১ টায় ঘোষপাড়া এলাকায় প্রবেশ করে। পরে পাশের বিল্ডিং এর ছাদে উঠে সেখান থেকে শুভা শীস ঘোষের বাড়ির ছাদে উঠে পড়ে। ছাদের কিছু পরিত্যক্ত কম্বল নিয়ে কার্নিশে বিছানা বিছিয়ে দীর্ঘ পাঁচ ঘন্টা অবস্থান করে। পরে ধারালো একটি দা নিয়ে ভোররাতে বাড়ির নিচ তলায় এসে বাহির থেকে দরজা আটকে রেখে পালসার এন ১৬০ সিসি মোটরসাইকেলের তালা ভেঙ্গে গাড়িটি নিয়ে যায়।

এ সময় মন্দিরের পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেছে দেখা যায় একজন চোর মোটরসাইকেলটি চালিয়ে দ্রুত ঘোষপাড়া থেকে বের হয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় মোটরসাইকেলের মালিক শুভা শীস ঘোষ জানায়, চোর পূর্ব থেকে ঘোষপাড়ায় এসে সবকিছু দেখে রাতের বেলায় বাড়িতে প্রবেশ করে দীর্ঘ সময় বাড়ির ছাদে অবস্থানের করে। পরে ভোররাতে মোটরসাইকেল চুরি করে নিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেছে ধরা পড়া চোরকে যদি কেউ চিনে থাকেন তাহলে তার নাম পরিচয় জানানোর জন্য সকলের কাছে অনুরোধ করেন। এই ঘটনায় মডেল থানার এসআই শাহাজান তদন্ত করে চোরকে সনাক্তর পর ধরার চেষ্টা করে যাচ্ছে।

ইদানিং কালে চাঁদপুর শহরে মোটরসাইকেল চুরি ও ফ্ল্যাট বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটছে।

এই চোর চক্রদের সনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করলে চাঁদপুরে চুরির ঘটনা কমার সম্ভাবনা রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন