প্রকাশের সময়: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ । ১২:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ফের বেস্ট অফিসার ইনচার্জ হলেন ফরিদগঞ্জের শাহ্ আলম

এস. এম ইকবাল
দ্বিতীয় বারের মতো চাঁদপুর জেলার বেস্ট অফিসার ইনচার্জ হলেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম (পিপিএম)।
১১ জানুয়ারি শনিবার চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত ডিসেম্বর মাসের আইন শৃঙ্খলা রক্ষা, সর্বোচ্চ মাদক উদ্ধার, মাদক মামলা, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অধিকতর মামলা নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখায় জোলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব(পিপিএম) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলমের হাতে সন্মাননা স্মারক তুলেদেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়সহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ডিসেম্বর মাসে চাঁদপুর জোলার মধ্যে ফরিদগঞ্জ থানায় সর্বোচ্চ আইনশৃখলা রক্ষা, মাদক উদ্ধার, মাদক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অধিকতর মামলা নিষ্পত্তিত অবদান রাখার স্বীকৃতি হিসেবে থানার অফিসার ইনচার্জ হিসেবে দ্বিতীয় বারের মতো জেলার বেস্ট অফিসার ইনচার্জ অর্জন করেছেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম জানান, ফরিদগঞ্জ থানার আইনশৃখলা পরিস্থিতি রক্ষায় সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আমাক সহযাগিতা করেছে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মতো চাঁদপুর জেলার মধ্যে আমাকে বেস্ট অফিসার ইনচার্জ নির্বাচিত করেছেন।
তিনি আরো বলেন, এ জেলার মধ্যে অন্যতম বৃহৎ জনসংখ্যা অধ্যষিত উপজলা এটি। ফরিদগঞ্জ থেকে মাদক নির্মূল সহ সকল সামাজিক অপরাধ দূর করতে ও ভবিষ্যত এই ধারা অব্যাহত রাখতে সকলর সহযাগিতা এবং সকলের দোয়া কামনা করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন