প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ । ১:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

করোনা সংক্রমণ রোধে ফরিদগঞ্জ ওসির সচেতনতা মূলক প্রচারণা

অনলাইন ডেস্ক

এস. এম ইকবাল : প্রানঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসাধারনকে সুরক্ষিত রাখতে জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন ফরিদগঞ্জ থানা পুলিশ।

২০ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ বাজার, বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় ব্যাপক প্রচারণা চালন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।

এসময় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে বিভিন্ন দেশে দিনদিন বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

এরই মাঝে বাংলাদেশেও করোনা ভাইরাসে হু-হু করে রোগী সনাক্তের সংখ্যা বেড়েই চলছে। যার ফলে সরকারের পক্ষ থেকে সারাদেশে নেওয়া হয়েছে প্রতিরোধ মূলক ব্যবস্থা। করোনা ভাইরাস প্রতিরোধে দেশবাসীকে সতর্ক থেকে সরকারের দেওয়া নির্দেশনা মানতে আহবান জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন