প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ । ১:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ৫ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ২০ জানুয়ারী বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস.আই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা (৩৭)কে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

একইদিন এস.আই মোঃ মশিউর আলম সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার উত্তর কাছিয়াড়া ওয়াপদা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ রাকিব (২৬)কে ১শ’৫০ পিস ইয়াবা, পৌরসভা এলাকা থেকে মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম প্রকাশ নয়ন (৩৫)কে ১০পিস ইয়াবা, মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফা কামাল প্রকাশ খোকন (৪৪)কে ৮পিস এবং পৌরসভার উত্তর কেরোয়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ আবু হানিফ (২৬)কে ২০পিস ইয়াবাসহ আটক করা হয়।

এদিকে মাদক ব্যবসায়ী রাকিবের বিরুদ্ধে পূর্বে ৪টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ১৬৩ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন