প্রকাশের সময়: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ । ২:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ক্রীড়ার মাধ্যমে তরুণদের মনে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে : জেলা প্রশাসক

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫জানুয়ারি) প্রতিষ্ঠানের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের শুভ উদ্বোধন করেন ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশে লেখাপড়ার পাশাপাশি সবচেয়ে বেশি ভূমিকা রাখে খেলাধুলা। খেলাধুলা শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক বিকাশসহ বিভিন্ন উপায়ে শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করে। খেলাধুলা শিশুদের সৃজনশীলতা এবং কল্পনা বিকাশেও সহায়তা করে। সুস্থ জাতি গঠনে শারীরিক শিক্ষা আর খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য।

জেলা প্রশাসক বলেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে। খেলাধুলা একদিকে যেমন মনের আনন্দ দেয়, তেমনি শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে এবং ক্রীড়ার মাধ্যমে তরুণদের মনে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো সম্ভব।

তিনি বলেন, সবার মধ্যেই প্রতিভা রয়েছে। আর সেই প্রতিভার বিকাশ ঘটাতে হবে। এজন্য যুবকদের মাদক থেকে দূরে থাকতে হবে। এছাড়া জীবনে বড় হতে হলে বড় স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্নকে লালন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমানউল্লাহ আল হাসানের সভাপতিত্বে ও ইলেকট্রিক্যাল ডি ওয়ার্কস ও সেইটেন্যান্স ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর মাছম বিল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)’ এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

পরে প্রধান অতিথি ও অধ্যক্ষসহ উপস্থিত সকলকে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন