প্রকাশের সময়: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ । ৫:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের ম র দে হ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর শহরের মধ্য ইচলী এলাকায় ডাকাতিয়া নদী থেকে সিরাজুল ইসলাম গাজী (৭২) নামে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল।

সিরাজুল ইসলাম গাজী চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী গ্রামের আলী গাজী বাড়ীর মৃত আশ্রাফ আলী গাজীর ছেলে। তিনি ১ ছেলে ৪ কন্যা সন্তানের জনক।

স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন গাজী বলেন, সিরাজুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েকবছর আগে দেশে চলে এসেছেন এবং বাড়িতেই থাকতেন। গত এক সপ্তাহ পূর্বে তিনি বাড়ী থেকে শহরে আসার সময় ওয়ারলেছ এলাকা থেকে নিখোঁজ হন। এই বিষয়ে পরিবার থেকে পত্রিকায় সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। জানতে পারলাম আজ তার মরদেহ নদী থেকে পুলিশ উদ্ধার করেছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ হয়েছে। তারা থানায় এসেছেন। ময়না তদন্ত এবং আইনী ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন