প্রকাশের সময়: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ । ৫:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে এতিম ছাত্রদের মাঝে সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশনের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে অসহায় ও এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেছে সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশন।

বুধবার(১৪ জানুয়ারি) রাতে উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুবিদপুর দারুল কোরআন মাদ্রাসার এতিম ছাত্রসহ অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন- সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা মীর মো.সাইফুল ইসলাম, সভাপতি জাবেদ পাটোয়ারী, সহ-সভাপতি আহমেদ মেরাজ,সাধারণ সম্পাদক মোঃ সাকিব মুন্সি,সহ- সাধারণ সম্পাদক ইমরান হোসেন,সাংগঠিক সম্পাদক রাকিব চৌধুরী, দপ্তর সম্পাদক আল-আমিন মজুমদার, প্রচার সম্পাদক রাফসান, সহ-প্রচার সম্পাদক নুর আলম পাটোয়ারী, সহ- ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিব আল- হাসান, সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ফ্রীতে রক্তদান এবং রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন