প্রকাশের সময়: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ । ৯:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে খাল থেকে মাঝ বয়সি পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে খাল থেকে মাঝ বয়সি এক পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউপির শোরসাক এবং হাজীগঞ্জ গন্ধ্যবপুর এলাকার এশোর বাড়ির গম খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, ওইদিন সকালে সে এলাকার জনৈক জেলে আঃ খালেক মাছ ধরতে ওই খালের জলাধারে জাল টাঙ্গাতে যায়। ওই সময় তিনি অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাঁসতে দেখে ডাক চিৎকার শুরু করে।

পরে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে সংবাদ দেয়।ওই সংবাদে হাজীগঞ্জ ও শাহরাস্তি থানার দুইদল পুলিশ ঘটনারস্থলে ছুটে এসে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ গম খালের কচুরিপানার মধ্যে ভেসে থাকা ওই ব্যাক্তির মূখে সাদা দাড়ি, সবুজ রঙের প্যান্ট, গায়ে শীতের কাপড় হুডি পরা,চিব্বায় কামড় দেওয়া,পচা গন্ধ যুক্ত মরদেহ উদ্ধার করে।

ওই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হাজার হাজার আপামর জনতা একনজর লাশ দেখতে ভীড় জমায়।

এ প্রসঙ্গে, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর নির্দেশ পুলিশ এ অজ্ঞাত মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

এ ছাড়া বিষয়টি অধিকতর তদন্ত করতে চাঁদপুর থেকে সিআইডির একটি বিশেষ টিম ঘটনাস্থলে আসছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, হাজীগঞ্জ থানার একদল পুলিশ সঙ্গীও ফোর্স এ ঘটনায় কাজ করছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন